বলিউডের জনপ্রিয় নায়ক সানি দেওলের পুত্র করণ দেওল। করনের দাদা ধর্মেন্দ্র। তাই পারিবারিক উত্তরাধিকারের সূত্র ধরেই দাদা-পিতা-চাচার মত নিজেও নাম লেখালেন সিনেমায়। পিতা সানি দেওলের পরিচালিত ‘পাল পাল দিল কি পাস’ সিনেমায় শুটিংয়ে অংশ নিয়েছেন পুত্র করন দেওল।
সোমবার মানালিতে সিনেমার প্রথম দৃশ্যের শুটিং এর কথা টুইটারে শেয়ার করে নিজেই জানিয়েছেন সানি। করণের অভিনয়ে যে তিনি মুগ্ধ সে কথাও জানিয়ে দিয়েছেন গর্বিত পিতা। প্রথম দিনের শুটিং শেষে ৫৯ বছর বয়সী অভিনেতা-পরিচালক সানি দেওলের কণ্ঠে পুত্রকে নিয়ে আবেগও দেখা যায়।
Started #palpaldilkepaas .. Karan's first day at shoot.. can't get enough.. my boy has grown big #love #actor #life pic.twitter.com/yf2kyAZFr4
— Sunny Deol (@iamsunnydeol) May 22, 2017
এর আগে সানি দেওল ঘায়েল ওয়ান্স এগেইন সিনেমাটিতে পরিচালক হিসেবে কাজ করেছিলেন। রোমান্টিক ঘরানার ‘পাল পাল দিল কি পাস’ সানির পরিচালিত দ্বিতীয় ছবি।
অনেকেই সানি পুত্রের মধ্যে ভবিষ্যতের বড় তারকার ছায়া দেখতে পাচ্ছেন। ইতোমধ্যেই বলিউড বাদশাহ শাহরুখ খান, ঋষি কাপুরসহ অনান্য বলিউড সেলেবরা সানি ও করণকে শুভকামনা জানিয়ে আর্শিবাদও করেছেন। করণের বীপরিতে এই ছবিতে নায়িকা হিসেবে কাজ করছেন ১৮ বছর বয়সী উঠতি মডেল সাহের বাম্বা। করন-সাহের জুটি কেমন ঝর তোলে দর্শক হৃদয়ে সেটাই এখন দেখার বিষয়। ডেকান ক্রনিকল।
ইত্তেফাক/রেজা
