গাংনীতে এসিড পানে অমিত কর্মকার (২৫) নামের এক স্বর্ণ কারিগর আত্মহত্যা করেছেন। নিহত অমিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামের অনিল কর্মকারের ছেলে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের নাজ জুয়েলার্সের কারখানায় এ ঘটনা ঘটে।
অমিতের সহকর্মী লিজন জানান, সকালে অমিতসহ তিনজন নাজ জুয়েলার্সের কারখানায় কাজ করছিলাম। হঠাৎ সে কারখানার বাইরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আরো অসুস্থ হলে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: ঝাঁকে ঝাঁকে জাটকা, কারেন্ট জালে আটকা
সহকর্মীরা জানায়, ধারনা করা হচ্ছে অমিত প্রেম সংক্রান্ত কোনো বিষয়ে অভিমানে কারখানায় রাখা এসিড পানে আত্মহত্যা করেছে।
এদিকে কারখানার সিসি ক্যামেরায় অমিতের এসিড পানের বিষয়টি স্পষ্ট করেছেন নাজ জুয়েলার্স মালিক জাহিদুল ইসলাম।
গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, নিহত অমিতের লাশ থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ইত্তেফাক/অনি
