সিংগাপুরের বিখ্যাত লাইফস্টাইল ব্র্যান্ড লাফজের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে লাফজ পিটিই ইন্টারন্যাশনাল এবং মাশরাফির মধ্যে এক বছর মেয়াদি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাফজ বাংলাদেশ ইউনিটের হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট মোহাম্মাদ তানভীর মাহামুদ, হেড অফ অপারেশন মোহাম্মাদ জাহিদুল ইসলাম, লাফজের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর জয়নাল হোসেন বাপ্পি এবং ক্রিকফ্রেঞ্জির সিইও কামাল হোসেন রনি।
তানভীর মাহামুদ জানান, ‘যারা অ্যালকোহল মুক্ত এবং হালাল পণ্য ব্যবহার করতে চান তাদের কথা ভেবেই আমাদের এই প্রয়াস এবং মাশরাফির মত জাতীয় তারকাকে আমাদের সঙ্গে যুক্ত করতে পেরে আমরা অনেক গর্বিত।’
মাশরাফি বলেন, ‘এই দেশের ধর্ম প্রাণ মানুষদের জন্য এটা নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগকে আমি সব সময় স্বাগত জানাই।’
প্রথম পর্যায়ে লাফজ বাংলাদেশের মার্কেটে ছেলেদের জন্য অ্যালকোহল মুক্ত ও হালাল সার্টিফাইড বডি স্প্রে নিয়ে আসছে, যা পাওয়া যাবে ৮টি ভিন্ন ফ্রেগ্রেন্সে।
ইত্তেফাক/জেডএইচ
