রাখে আল্লাহ মারে কে

আপডেট : ২৩ মে ২০১৭, ০০:১৯

রাজধানীর পুরনো ঢাকায় ৬ তলা ভবন থেকে পড়ে দেড় বছরের এক শিশু অলৌকিক ভাবে বেঁচে গেল। সোমবার বিকালে ফুফাতো ভাইদের সঙ্গে ৬ তলার ছাদে খেলতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়।
 


কিন্তু ৬ তলা থেকে নিচে পড়েও শিশুটি অলৌকিকভাবে বেঁচে গেছে। এমনকি তার শরীরের কোথাও কাটাছেঁড়াও হয়নি।

তবে দুর্ঘটনার পর শিশুটিকে তার পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিরোসার্জারী বিভাগে নিয়ে যায়। সে এখন ২০৪ নং ওয়ার্ডে ভর্তি রয়েছে চিকিৎসকদের তত্ত্বাবধানে।

ইত্তেফাক/নূহু