ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ছয়টার দিকে ত্রিশাল বাসট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ খবর নিশ্চিত করে ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের লিডার শামছুদ্দিন জানান, ঢাকাগামী অজ্ঞাত একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে উপজেলার দরিরাম পুরের আ. সালামের স্ত্রী মালেকা খাতুন (৫০) এবং মোক্ষপুর ইউনিয়নের সাপখালী গ্রামের আহাম্মদের ছেলে সাজু (২৫) ঘটনাস্থলেই মারা যান।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এএম।
