ফিলিস্তিনি নেতা আব্বাসের সঙ্গে দেখা করতে পশ্চিম তীরে ট্রাম্প

আপডেট : ২৩ মে ২০১৭, ১২:৪৯
মধ্যপ্রাচ্যে নিজের প্রথম বিদেশ সফরের শেষ দিনে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করতে পশ্চিম তীরে গিয়েছেন ট্রাম্প। এর আগে, গত তিনবছরেও বেশি সময় ধরে ইসরাইল ও ফিলিস্তিনি নেতারা সরাসরি কোনো আলোচনায় বসতে পারেননি। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, এই দু’দেশের মধ্যে শান্তি আলোচনা ‘সব থেকে কঠিন চুক্তিগুলির একটি’। 
 
জানা গেছে, ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব করে ট্রাম্পের ফিলিস্তিন আগমনের খবরে পশ্চিম তীর ও গাজায় ব্যাপক বিক্ষোভ করা হয়েছে। গত সোমবার ইসরাইল সফরে দেশটির সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার পক্ষে মত দেন ট্রাম্প। 
IMG0
ইসরাইল-ফিলিস্তিন শান্তি চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি- এটি অত্যন্ত কঠিন এক শান্তি চুক্তি’। কিন্তু অবশেষে আমরা তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি বলেও জানান তিনি। 
IMG1
এছাড়া ‘আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়াতে পারে ইরান’। এমন মন্তব্য করলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবেনা। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু