বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। শুধু বিপর্যয় বললে ভুল হবে মানুষের জীবন বিপন্ন হতে চলছে। গরমজনিত রোগে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে। গ্রামাঞ্চল ও মফস্বল শহরে লোডশেডিং হচ্ছে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহীর মতো বড় বড় শহর-নগরেও লোডশেডিং হচ্ছে দফায় দফায়।
মঙ্গলবার দলের নয়াপল্টনের অফিসে রিজভী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হানার ঘটনার প্রতিবাদে আগামীকাল (বুধবার) সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভা উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই অনুমতির জন্য আমরা গণপূর্ত বিভাগ ও পুলিশের কাছে চিঠি দিয়েছি। আজকের মধ্যেই তারা অনুমতি দিবেন বলে আমরা বিশ্বাস করি।
বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য পোড়ামাটি নীতি গ্রহণ করেছে উল্লেখ করে রিজভী বলেন, এরই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশি চালিয়েছে। অশুভ পরিকল্পনা কখনই মানুষের চোখকে ধুলা দিতে পারে না।
ইত্তেফাক/এএম।
