মানিকগঞ্জে আলীম নামে একজনকে হত্যার অভিযোগে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান। মঙ্গলবার বেলা ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে চাঞ্চল্যকর এ মামলার রায় প্রদান করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২০১৩ সালের ২৩ জুলাই রাত ১০টার দিকে বাড়ি থেকে ঘিওর বাজারের যাওয়ার সময় কুস্তা ব্রিজ এলাকায় আলীমের কাছে আসামিরা নেশার জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে আলীমের গলায় রশি পেঁচিয়ে হত্যা এবং ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আলীমের লাশ ব্রিজের সাথে ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আলীমের বোন শাহনাজ বেগম বাদী হয়ে একই এলাকার রিপন উল্লাহ, মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান বাবু ও ইসমাইলের বিরুদ্ধে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশ ওই মামলার চার্জশিট দাখিল করে। মামলায় সাক্ষ্য দেন ১৭ জন সাক্ষী।
ইত্তেফাক/এএম।
