‘কারচুপি করতে পারবে না বলেই ইভিএম পদ্ধতি বাতিলের দাবি বিএনপির’

আপডেট : ২৩ মে ২০১৭, ১৫:৩৯
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন চায় না বিএনপি। কারণ তারা ভোট কারচুপি ও জালিয়াতিতে বিশ্বাস করে। আর ভোট কারচুপি করতে পারবে না বলেই তারা এই পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে।
 
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
 
হানিফ বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি চালায় পুলিশ।
 
২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে বিএনপির গুলশান কার্যালয় থেকে জ্বালাও পোড়াও এর ডাক দিয়ে বাস পুড়িয়ে এবং মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাই বিএনপি জোর গলায় কোন কিছু বলার অধিকার রাখে না।
 
ইত্তেফাক/এমআই