ম্যানচেস্টারে হামলার নিন্দায় প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ মে ২০১৭, ১৫:৪৩
ম্যানচেস্টারে কনসার্টে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভয়াবহ এই জঙ্গি হামলার তীব্র নিন্দাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।
 
সোমবার স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন পপশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে হওয়া এই হামলায় এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৫৯ জন। নিহতদের মধ্যে শিশুর রয়েছে বলে জানা যায়।
 
সন্দেহভাজন এই আত্মঘাতী হামলায় উল্লাস প্রকাশ করেছে ইসলামিক স্টেট সমর্থিত কিছু টুইটার অ্যাকাউন্ট এবং আইএস সমর্থক কিছু ব্যক্তি ম্যানচেস্টার অ্যাটাক হ্যাশট্যাগ দিয়ে এ ঘটনা নিয়ে উল্লাস প্রকাশ করেছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে হামলাকারী একজন ছিল বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। পুরুষ ওই হামলাকারী ঘটনাস্থলেই বিস্ফোরণে নিহত হয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির