রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম রাজিব শরীফ (২৪)। সোমবার গভীর রাতে দক্ষিণ যাত্রবাড়ির ২৭৪ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৩ এর সিনিয়র এএসপি মঞ্জুরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত রাজিবের কাছ থেকে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরিহিত ছবি উদ্ধার করা হয়েছে। সে যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে র্যাবের পরিচয় দিয়ে চাঁদাবাজি করে। তার বাড়ি ৩২০, মির হাজিরাবাগ।
