ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছেন শেয়ারহোল্ডাররা।
আজ মঙ্গলবার ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ দাবি করেন তারা। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকের ৩৪তম এজিএম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এজিএম শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত।
এজিএমে উত্থাপিত সব এজেন্ডা শেয়ারহল্ডারদের সম্মতিতে পাশ হয়। এজিএম শেষে ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
পরে অবশ্য অধ্যাপক আহসানুল আলমকে পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এখন থেকে তিনি সাধারণ পরিচালক হিসাবে কাজ করবেন।
ইত্তেফাক/এমআই
