ডার্ক নাইট, দঙ্গল, টিউবলাইটের পোস্টার চুরি করেছেন রিতেশ, কিন্তু কেন?

আপডেট : ২৩ মে ২০১৭, ১৭:২৭
বলিউড অভিনেতা রিতেশ দেশমুখকে সবাই দুর্দান্ত কমেডিয়ান হিসেবেই জানে সবাই। কিন্তু তিনি যে চুরি করতে ওস্তাদ সেটা এতদিন জানা ছিল না। 
 
রিতেশ নিজেই টুইটারে নিজের সে গুণের কথা প্রচার করে দিল। বলিউডের নামী অভিনেতাদের ব্লকবাস্টার ছবির পোস্টার চুরি করে নিজের ছবি বসিয়ে দিয়ে টুইটারে ছেড়েছেন রিতেশ।
 
ডার্ক নাইট, দঙ্গল, টিউবলাইট, বেগমজান কোন ছবির পোস্টার চুরি করা বাকি রাখেনি রিতেশ।
 
আর রিতেশের সেই পোস্টার দেখে অট্টহাসিতে ফেটে পড়েছে বলিউড বাসীরা। তারাও দারুণ বিনোদিত পুরো ব্যপারটি নিয়ে। কারণ ৩৮ বছর বয়সী রিতেশ এই চুরির কাজটি করেছেন তার পরবর্তী সিনেমা ‘ব্যাংক চোর’ এর প্রচারণার জন্য।
 
IMG0
 
রিতেশ সবার আগে চুরি করেন সালমানের আসন্ন ছবি টিউব লাইটের পোস্টার। সেখানে সালমানের পরিবর্তে নিজের ছবি বসিয়ে রিতেশ ক্যাপশন দেন ‘ এনার টিউবলাইট কখনোই জ্বলবে না।’
 
ব্যাংক সিনেমাটা আসলে তিনজন চোরকে নিয়ে যারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। এ সিনেমায় আরো আছে বিবেক ওবেরয় ও রিয়া চক্রবর্তী। ১৬ জুন ছবিটি মুক্তি পাবে। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা