ধামরাইয়ে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

আপডেট : ২৩ মে ২০১৭, ১৬:৪১
ধামরাইয়ের সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপি চেয়ারম্যান প্রার্থী মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমা। মঙ্গলবার দুপুরে তার নিজ বাস ভবনে স্থানীয় সাংবাদিকদের ডেকে নির্বাচন চলাকালীন বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেন 
 
কারচুপি, ব্যালট পেপার ছিনিয়ে নেয়া, এজেন্ট বের করে দেয়া সহ নানা অভিযোগে ভোট চলাকালীন সময়ে নির্বাচন বর্জন করেন বিএনপি চেয়ারম্যান প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন জানান, বিএনপি প্রার্থী রোমার নির্বাচন বর্জন সংক্রান্ত একটি অনুলিপি তিনি পেয়েছেন।
 
ইত্তেফাক/সাব্বির