ইন্দোনেশিয়ায় সমকামিতার দায়ে প্রকাশ্যে বেত্রাঘাত, জনতার উচ্ছ্বাস

আপডেট : ২৩ মে ২০১৭, ১৭:৪৯
ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে সমকামিতার দায়ে প্রকাশ্যে দুই ব্যক্তিকে ৮৩ বার বেত্রাঘাত করেছে। একটি মঞ্চে সাদা পোশাক পরিধান করে প্রার্থনারত অবস্থায় তাদের বেত্রাঘাত করে মুখঢাকা কয়েকজন ব্যক্তি।
 
২০ ও ২৩ বছর বয়সী ওই দুই পুরুষকে বাড়িতে অনুপ্রবেশ করে উদ্ধার করে কিছু অত্যুৎসাহী মানুষ। আচেহ প্রদেশের শরীয়াহ আদালত তাদের ৮৩ বেত্রাঘাতের শাস্তি প্রদান করে।
 
আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহর একটি মসজিদের বাইরে অসংখ্য উৎসাহী মানুষের সামনে তাদের উপর এই শাস্তি প্রয়োগ করা হয়। বেত্রাঘাতের সময়ে একজন দর্শক চিৎকার করে বলে উঠেন, আশা করি তোমার শিক্ষা হচ্ছে। বেত্রাঘাতে একজন কেঁদে উঠলে আরেক দর্শক চিৎকার করে বলে উঠেন, আরো জোরে মারো।
 
 
এই দুইজনের ৮৫ বেত্রাঘাতের শাস্তি হয়েছিল, দুই মাস ডিটেনশন কাটানোয় তাদের দুটি বেত্রাঘাতের শাস্তি কমানো হয়। সমকামিতা ইন্দোনেশিয়ার বেশিরভাগ জায়গায় অবৈধ নয়, কিন্তু একমাত্র আচেহ প্রদেশে ইসলামি শরীয়াহ আইনে পরিচালিত। ২০১৪ সালে পাশ হওয়া কঠোর এক আইনানুযায়ী প্রথম সমকামিতার জন্য শাস্তি পেল।
 
IMG0
 
ওই আইনানুযায়ী সমকামিতার শাস্তি ১০০ বেত্রাঘাত, ১০০ দিনের কারাদণ্ড বা ১ হাজার গ্রাম স্বর্ণ জরিমানা। এই আইনে অবিবাহিত নারী-পুরুষের মধ্যে প্রেম, দৈহিক সম্পর্ক ও অপরিণত বয়সে যৌন সম্পর্ক নিষিদ্ধ ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য যে ২০১৬ সালে এই আইনে ৩৩৯ জনকে আটক করে কর্তৃপক্ষ।
 
আচেহ প্রদেশের ধর্ম পুলিশ হিজাব ছাড়া ও আটসাটো পোশাক পরিহিত নারী ও মদ ও জুয়া খেলা ব্যক্তিদেরও আটক করেছে। গত অক্টোবরে প্রকাশ্যে আলিঙ্গন করায় দুই নারীকে সমকামিতার অভিযোগে আটক করা হয়। তাদের ‘পুনর্বাসন’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির