‘দাদাগিরি’ নিয়ে আবারো ছোট পর্দায় ফিরছেন সৌরভ

আপডেট : ২৩ মে ২০১৭, ১৭:৫৭
ভারতীয় বাংলা ছোট পর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৭’ নিয়ে ছোট পর্দায় আবারো ফিরছেন সৌরভ। 
 
এ প্রসঙ্গে প্রিন্স অব ক্যালকাটা জানিয়েছেন যে তিনি ভাগ্যবান এই শো করতে পেরে। সৌরভ বলেন, আমি কোনওদিন এই জগতের সঙ্গে জড়িত ছিলাম না। আমি মানুষটা মাঠের সঙ্গে জড়িত। কিন্তু, এখন আমি এখানেও জড়িয়ে পড়েছি। আমি ভাগ্যবান, প্রত্যেক এপিসোডে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরে।
 
২০০৯ সালে প্রথমবার দাদাগিরি শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যায় সৌরভকে। তার মতে, এই শো করে তার প্রভূত উপলব্ধি হয়েছে। 
 
গাঙ্গুলী বলেন, এই শোয়ের মাধ্যমে আমি বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষের সংস্পর্শে এসেছি, তাদের কাহিনী শুনেছি। অনেক কিছু জানতে পেরে সমৃদ্ধ হয়েছি।
 
আগামী ১০ জুন থেকে প্রতি শনি ও রবিবার জি বাংলা চ্যানেলে প্রচারিত হবে ‘দাদাগিরি’। শোয়ে মোট ৬৯টি এপিসোড থাকবে। সাধারন জ্ঞান ভিত্তিক কুইজ শো দাদাগিরি শুধু ভারতে নয় বাংলাদেশেও সমান জনপ্রিয়। এবিপি আনন্দ।
 
ইত্তেফাক/রেজা