রাজধানীর একটি হোটেলে - ‘বাংলাদেশে বন্ড মার্কেটের ক্রমবিকাশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজিত হয়েছে। মঙ্গলবারের এই সেমিনার আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) অথরিটি, প্রধানমন্ত্রীর কার্যালয় যৌথভাবে আয়োজন করে।
সেমিনারে সরকারী বেসরকারির উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ বিভিন্ন ব্যাণিজ্যিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, ও বহুজাতিক সংস্থার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। আইডিএলসি ফাইন্যান্স – এর প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক আরিফ খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ(পিপিপি) অথরিটি -এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন বন্ড মার্কেটের ক্রমবিকাশে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান । তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকল অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)-এর কমিশনার প্রফেসর ডঃ স্বপন কুমার বালা বলেন, বন্ড মার্কেটের উন্নয়নের জন্যে কার্যকরী রেগুলেটরি পলিসি গ্রহণ করতে হবে এবং বিনিয়োগকারীদের বিকল্প বিনিয়োগের সুযোগ থাকতে হবে।
অনুষ্ঠানে বন্ড মার্কেটের গুরুত্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা বিষয়ে ভারতীয় বন্ড মার্কেট বিশেষজ্ঞ ভিনোদ কোঠারীর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এবং এরপর প্যানেলিস্টদের মধ্যে মুক্ত-আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করা হয়। প্যানেলিস্টদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর মোরশেদ, এশিয়া উন্নয়ন ব্যাংক(এডিবি)-এর প্রধান অর্থনৈতিক বিভাগ বিশেষজ্ঞ পিটার ম্যারো, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের পরিচালক জনাব মোঃ রেজাউল করিম, এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার্স-এর পরিচালক মোঃ মিনহাজ জিয়া, বিল্ড বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস-প্রেসিডেন্ট মীর সাজেদ উল বাশির। মুক্ত-আলোচনায় সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আরিফ খান।
উক্ত আলোচনায় বক্তারা বাংলাদেশে বন্ড মার্কেটের বিকাশের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরেন এবং আন্তর্জাতিক বন্ড মার্কেটের কৌশলগত দিক অনুসরণ করে - পারস্পারিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে একটি স্পন্দমান বন্ড মার্কেট তৈরির ব্যাপারে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, বিএসআরএম গ্রুপ, এবং বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড(বিআইএফএফএল)। এছাড়া সিলভার স্পন্সর হিসেবে অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে সিটি ব্যাংক লিমিটেড, বাংলা ট্র্যাক লিমিটেড এবং ড্যানিশ সিমলা টি অব পারটেক্স স্টার গ্রুপ।
ইত্তেফাক/সাব্বির
