‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে’

আপডেট : ২৩ মে ২০১৭, ২০:৪৫
রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি দেশকে অগ্রগতির পথে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এমন কোন মিথ্যা সংবাদ পরিবেশন করা উচিত নয়, যা একটি প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের ক্ষতির কারণ হতে পারে।
 
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার রেল ভবনে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।
 
মুজিবুল হক বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ভালো কাজেরও প্রশংসা করতে পারেন না। জাতীয় অর্জনগুলোর প্রশংসাও তার কাছ থেকে পাওয়া যায় না। বাসস।
 
ইত্তেফাক/এমআই