রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ আলমগীর খান (৩৫) নামে এক চরমপন্থীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার আলমগীর সদর উপজেলার দাদশী ইউপির গোপালবাড়ি গ্রামের মোসলেম খানের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় দাদশী ইউপির আগমাড়াই গ্রামের মাইন উদ্দিন এর বাড়ির নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে থানায় ফোর মার্ডারের মামলা রয়েছে। এছাড়াও সে জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী।
ইত্তেফাক/নূহু
