মিরপুরে দু’টি ইউনিয়নে আ’লীগ ও আ’লীগ বিদ্রোহী নির্বাচিত

আপডেট : ২৪ মে ২০১৭, ০০:৫৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১নং চিথলিয়া ও ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ধুবইল ইউনিয়নে আওয়ামীলীগ ও চিথলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জয় লাভ করেছেন।

ভোট গননা চলাকালে চিথলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এনামুল হক বাবলুর সমর্থকদের হামলায় বিজয়ী চেয়ারম্যান গিয়াস উদ্দিনের শ্বশুরসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওই ঘটনায় চেয়ারম্যানের বাড়ীতেও হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামলা চলাকালে আইন শৃংখ¦লা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা হলেন, বিজয়ী চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তলের শ্বশুর আব্দুল লতিফ (৭০), মুকাম সদ্দার (৪৫), জিয়ারত (৪৫), দুলাল মালিথা (৫০),  নান্টু (২৫), রিয়াজ (৪৫), জাহার মালিথা (৬৫)। আহতদের প্রত্যেকেই বিজয়ী চেয়ারম্যানের নিকটতম স্বজন ও সমর্থক, বাড়ী চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে।

চিথলিয়া ইউনিয়নে ১১ হাজার ১শ’ ৬৬ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৫শ’ ৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল (আনারস) প্রতীকে ৩ হাজার ৫শ’ ২৪ পেয়ে নিকটতম আওয়ামীগের প্রার্থীর চেয়ে মাত্র ১৫৪ ভোটের ব্যবধানে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের এনামুল হক বাবলু (নৌকা) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩শ’ ৭০ ভোট। এছাড়াও জাসদের হাবিবুর রহমান (মশাল) প্রতীকে ২ হাজার ১শ’ ৯১ ভোট, বিএনপির আব্দুল কুদ্দুস (ধানের শীষ) প্রতীকে ৩২০ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী (অটোরিক্সা) প্রতীকে ২৪ ভোট স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (চশমা) প্রতীকে পেয়েছেন মাত্র ৬ ভোট।

এছাড়া ১নং ওয়ার্ডের কফের আলী (ফুটবল) প্রতীকে ৪৫৬ ভোট, ২নং ওয়ার্ডের আব্দুস সাত্তার (টিউবওয়েল) প্রতীকে ৫০৭ ভোট, ৩নং ওয়ার্ডের আব্দুল গণি (ফুটবল) প্রতীকে ৪৩৪ ভোট, ৪নং ওয়ার্ডের গোলাপ আলী প্রামানিক (টিউবওয়েল) প্রতীকে ৪৭৮ ভোট, ৫নং ওয়ার্ডের মমিন আলী প্রামানিক (তালা) প্রতীকে ৪০৪ ভোট, ৬নং ওয়ার্ডের রহিম মোল্লা (মোরগ) প্রতীকে ২৯৭ ভোট, ৭নং ওয়ার্ডের হামিদুল ইসলাম (মোরগ) প্রতীকে ৬১৪ ভোট, ৮নং ওয়ার্ডের গোলাম আজম (মোরগ) প্রতীকে ৪৪২ ভোট, ৯নং ওয়ার্ডের রাজ্জাক(টিউবওয়েল) প্রতীকে ৮০৬ ভোট এবং  ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে সাহান্নারা খাতুন (হেলিকাপ্টার) প্রতীকে ১০৭৫ ভোট ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে সুফিয়া লায়লা (সূর্যমুখী ফুল) প্রতীকে ১৩৯১ ভোট ও  ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে শুকজান খাতুন (সূর্যমুখী ফুল) প্রতীকে ১৩৯২ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ধুবইল ইউনিয়নে ১১ হাজার ৮শ’ ৯৯ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৯শ’ ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারন্যান পদে আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন (নৌকা) প্রতীকে ৫ হাজার ৪শ’ ২৮ ভোট পেয়ে পুনারায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপন চাচাতো ভাই জাসদের আব্দুল আওয়াল (মশাল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫শ’ ৬০ ভোট। এছাড়াও বিএনপির আব্দুস সাত্তার (ধানের শীষ) প্রতীকে ৫৩৩ ভোট , ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ (হাতপাখা) প্রতীকে ২৪৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী  আব্দুল গণি (আনারস) প্রতীকে ৩৮ ভোট পেয়েছেন।

এছাড়া ১নং ওয়ার্ডের আসলাম (মোরগ) প্রতীকে ৩১৭ ভোট, ২নং ওয়ার্ডের রেজাউল ইসলাম (মোরগ) প্রতীকে ৬০৪ ভোট, ৩নং ওয়ার্ডের সদস্য পদে বিদ্যুৎ আলী (ফুটবল), শাহাজুল ইসলাম (টিউবওয়েল), শাহজামাল বরুন (মোরগ) প্রতীকে ৬৮২ ভোট, ৪নং ওয়ার্ডের মছের আলী মন্ডল (টিউবওয়েল) প্রতীকে৫৬১ ভোট, ৫নং ওয়ার্ডের মহাসিন মৃধা (ফুটবল) প্রতীকে ৪২২ ভোট, ৬নং ওয়ার্ডের বাবু আলী (টিউবওয়েল) প্রতীকে ৪৩৮ ভোট, ৭নং ওয়ার্ডের শাহাজুল ইসলাম (টিউবওয়েল) প্রতীকে ৫০৮ ভোট, ৮নং ওয়ার্ডের সাইফুল ইসলাম (মোরগ) প্রতীকে ৩২৬ ভোট, ৯নং ওয়ার্ডের ছাইফুল ইসলাম (ফুটবল) প্রতীকে ৫৩৬ ভোট, ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে ফেরদৌস আরা (তালগাছ) প্রতীকে ১৫৮০ ভোট, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে খালেদা খানম (বক) প্রতীকে ১৭৮৪ ভোট, এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে রাবেয়া আক্তার (হেরিকপ্টার) প্রতীকে ১৫২২ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

ইত্তেফাক/নূহু