নারায়ণগঞ্জে ভাগিনার ঘুষিতে মামা নিহত

আপডেট : ২৪ মে ২০১৭, ০০:৫৮

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার শহীদনগরে ভাগিনার ঘুষিতে মামা আব্দুল খালেক (৬০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। ঘাতক ভাগ্নে রাসেলকে (২৫) গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত খালেকের সঙ্গে তার ভাগিনা রাসেলের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে মামা খালেকের সঙ্গে মঙ্গলবার রাতে ঝগড়া বাধে। এ সময় ভাগিনা রাসেলের কিল-ঘুষিতে খালেক মাটিয়ে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু