বরিশালে তিন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর জয়

আপডেট : ২৪ মে ২০১৭, ০৯:৩৯
 
বরিশালে তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি ও স্বতন্ত্র ( আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিস।
 
উজিরপুরের শিকারপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরোয়ার হোসেন ৬ হাজার ১ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আঃ গফফার হাওলাদার ৬শত ৫৫ ভোট পেয়েছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান মীর পিকিং পেয়েছেন ৫শত ৯৬ ভোট।
 
অপরদিকে মেহেন্দীগঞ্জের চানপুর ইউনিয়নের উপ নির্বাচনে ৭ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন (আওয়ামী লীগের বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী বাহাউদ্দিন ঢালী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমির হোসেন দেওয়ান ধানের শীষ প্রতীক নিয়ে ৪ ৪৭ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহে আলম ঢালী নৌকা প্রতীক নিয়ে ৩৩২ ভোট ও কেএমএস সুমন ফরাজি ঘোড়া প্রতীক নিয়ে ২ ৮৭ ভোট পেয়েছেন।
 
হিজলা উপজেলার ধুলখোলা ইউপি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মকবুল আহম্মেদ দপ্তরী ধানের শীষ প্রতীক নিয়ে ১ হাজার ৯০৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১ ১৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন ঢালী আনারস প্রতীক নিয়ে ১ হাজার ১ ৩১ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী মজিব সরদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছে ৫৯০ ভোট।
 
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর