‘নারীদের প্রয়োজন শুধুমাত্র যৌনতার জন্য’ সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করলেন দক্ষিণী অভিনেতা চালাপথি রাও। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ভারতীয় মিডিয়া অঙ্গনে। ঘটনাটি ঠিক কী?
সম্প্রতি ‘রারানডোয়ি ভেদুকা চওধাম’ ছবির প্রি-রিলিজ অনুষ্ঠান হাজির ছিলেন তারকারা। চলতি বছরের মাঝামাঝি মুক্তি পাবে ছবিটি। ওই ছবির একটি ডায়লগ রয়েছে ‘মেয়েরা মানসিক শান্তি বিঘ্নিত করে।’
তার পরিপ্রেক্ষিতেই চালাপথির কাছে জানতে চাওয়া হয়, নারীদের সম্পর্কে তিনি কী ভাবেন? এর উত্তরে চালাপথি ওই মন্তব্য করেন বলে মিডিয়ার খবর।
এর আগেও চালাপথি অফস্ক্রিনে এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। সাম্প্রতিক এই মন্তব্যের পর বিভিন্ন মহলে তাঁর সমালোচনা শুরু হয়। ছবির প্রযোজক নাগার্জুন টুইটারে এর প্রতিবাদ করেন।
তিনি লেখেন, “ব্যক্তি জীবনে হোক বা ছবির পর্দায় সব সময় নারীদের সম্মান করি আমি। চালাপথি যে মন্তব্য করেছেন তা একেবারেই সমর্থন করি না। ইন্ডিয়া ডটকম।
ইত্তেফাক/আনিসুর
