তালায় শিশুর চিকিৎসায় মধুমতি ব্যাংকের এক লাখ টাকা সাহায্য

আপডেট : ২৪ মে ২০১৭, ১২:৫৩
 
দৈনিক ইত্তেফাকসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হবার পর সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত ২১ মাস বয়সী শিশু হাসান বাবুর চিকিৎসার জন্য এগিয়ে এসেছে মধুমতি ব্যাংক।
 
বুধবার সকালে তালা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে মধুমতি ব্যাংক এক লাখ  টাকার অনুদান চেক হস্তান্তর করেন।
 
মধুমতি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় তালা প্রেসক্লাবের আহবায়ক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, মধুমতি ব্যাংকের খুলনা শাখার ম্যানেজার কাইউম জামান,সাংবাদিক মনিরুল ইসলাম মনি, তালা প্রেসক্লাবের সদস্য সচিব আঃ জব্বার, যুগ্ম আহবায়ক গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সরদার মশিয়ার রহমান, সদস্য নজরুল ইসলাম, তপন চক্রবর্তী, সেলিম হায়দার, ইলিয়াস হোসেন, রোকনুজ্জামান টিপু, আকবর হোসেন, সফিকুল ইসলাম প্রমুখ।
 
এ সময় শিশু হাসান বাবুর মা শারমিন আক্তার মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় সাংবাদিকদের কাছে কৃতজ্ঞতা  প্রকাশ করেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ/আনিসুর