ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২১:১১

ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ভবানীপুর এলাকায়। 

নিহতরা হলেন, মজিবুর রহমান ওরফে পোকা (৬২) ও ইয়ারুল (৩৫)। এদের দুজনের বাড়িই দাশুড়িয়া ইউনিয়নের ইসলামগাতি এলাকায়।
 
হাইওয়ে পুলিশ জানায়, কালিকাপুর বাজার হতে মজিবুর রহমান ও পোকা মোটরসাইকেল নিয়ে ইসলামগাতিতে বাড়ির উদ্দেশে যাওয়ার পথে বিপরীত দিক হতে বেপরোয়া গতিতে আসা একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মজিবুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ইয়ারুলকে পাবনা নেওয়ার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন: মোদিকে ‘এক্সপায়ারি বাবু’ বললেন ‘স্পিডব্রেকার দিদি’

স্থানীয়রা ঘাটক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

ইত্তেফাক/কেকে