জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তি উপলক্ষে বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার অংশগ্রহণে চ্যানেল আই নির্মাণ করেছে বিশেষ একক সঙ্গীতানুষ্ঠান ‘ বাগিচায় বুলবুলি তুই’।
প্রচারিত হবে আগামীকাল ২৫ মে ৭ টা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন অনন্যা রুমা।
ফেরদৗস আরার কণ্ঠে পরিবেশিত গানগুলোর মধ্যে রয়েছে বাগিচায় বুলবুলি তুই..., মোর প্রিয়া হবে এসো রানি..., নিশি পবন নিশি পবন ফুলের দেশের যাও..., আমি কল হরিটরে... ইত্যাদি।
ইত্তেফাক/আনিসুর
