ময়মনসিংহে কলেজ ছাত্রী ধর্ষণের দায়ে ছাত্রলীগ নেতা আলমগীর কবিরকে আজীবন বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবিরকে আজীবন বহিষ্কার ও হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি রকিবুল ইসলাম রকিব এ বহিষ্কারের কথা স্বীকার করে বলেন, একজনের অপকর্মের কারণে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ এর দায়ভার নিতে পারে না। কাজেই জেলা ছাত্রলীগ এ সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, গত ১৫ মে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় ওই ছাত্রীর বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পিতার অভিযোগ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করছে না পুলিশ। আসামীরা নানাভাবে হুমকি দিচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ঐ পরিবারটি। কোতোয়ালী থানার ওসি কামরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনা মামলা হয়েছে। আসামী ধরার চেষ্টা অব্যাহত আছে।
ইত্তেফাক/জামান
