‘নজরুল সবসময় আধুনিক’

আপডেট : ২৫ মে ২০১৭, ১০:২৪
 
অভিনেত্রী তানভীন সুইটি। সময়ের সাথে কাজের পরিমাণ এখন কমে গেলেও বিশেষ দিবসের নাটকগুলোতে এখনো পর্দায় দেখা যায় তাকে। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এবার ‘ধূমকেতু’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন তিনি।
 
এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে ‘ধূমকেতু’। কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘আমায় নহে গো, ভালোবাসো মোর গান’-এর অনুপ্রেরণায় নাটকটির নাট্যরূপ করেছেন সারোয়ার রেজা জিমি। পরিচালনা করেছেন তুহিন হোসেন।
 
সুইটি ছাড়াও এতে অভিনয় করেছেন আফরান নিশো, নিশা, দিলারা জামান, একে আজাদ সেতু প্রমুখ। নাটকটি প্রসঙ্গে সুইটি বলেন, ‘আমাদের কাছে নজরুল সবসময় আধুনিক। তার গান, নাটক, উপন্যাস সব জায়গায় এর প্রমাণ পাওয়া যায়। আমার অভিনীত এই নাটকটির কাজ বেশ ভালো হয়েছে। বাকিটা দর্শকরা দেখে বলতে পারবেন।’
 
ইত্তেফাক/আনিসুর