মুক্তির অপেক্ষায় আছে বিপাশা কবির অভিনীত তিনটি চলচ্চিত্র। এগুলো হলো: বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সৈকত নাসিরের ‘পাষাণ’ এবং সারোয়ার হোসেনের ‘খাস জমিন’। ‘রাজনীতি’ চলচ্চিত্রে শুধু একটি গানে বিপাশা কবিরকে দেখা যাবে।
আসছে ঈদে শাকিব খান, অপু বিশ্বাস ও বিপাশা কবির অভিনীত ‘রাজনীতি’ চলচ্চিত্রটি মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়। বিপাশা কবির নায়িকা হিসেবে অভিনীত ‘পাষাণ’ এবং ‘খাস জমিন’ চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।
দুটি চলচ্চিত্রে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার ওম এবং এপার বাংলার সাইমন সাদিক। ৪৫টিরও বেশি চলচ্চিত্রে আইটেম গার্ল হিসেবে বিপাশা কবিরকে দেখা গেলেও এখন নায়িকা হিসেবেই কাজ করতে বেশি আগ্রহী তিনি।
নায়িকা হিসেবে বিপাশা কবির অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল সায়মন তারিকের ‘গুণ্ডামি’।
ইত্তেফাক/আনিসুর
