নজরুল জয়ন্তীর বিশেষ ‘আলাপ’এ ফাতেমা তুজ জোহরা

আপডেট : ২৫ মে ২০১৭, ১২:৫১
 
নজরুল জন্মবার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টকশো ‘আলাপ’এ অতিথি হিসেবে থাকবেন খ্যাতিমান নজরুলসঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা।
 
কথার মাঝে মাঝে শিল্পী গাইবেন গান, নজরুল চর্চা নিয়ে জানাবেন তার ভাবনা।
 
পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন পারিহা। সম্প্রচারিত হবে আগামীকাল শুক্রবার সকাল ৯ টা ৩৫ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর