ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে এত দিনের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’। মুক্তির চার সপ্তাহেই ১৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। এ বার তাকেই পাল্লা দিচ্ছে আমির খানের ‘দঙ্গল’!
মাত্র ১৯ দিন আগে চিনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। সে দেশ থেকে ছবিটির আয় ৭৫৩ কোটি টাকা।
বানিজ্য বিশ্লেষক রমেশ বালার দাবি, বিশ্ব জুড়ে এখনও পর্যন্ত ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন ১৫২৩ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ‘বাহুবলী ২’-এর আয় ১৫৬৫ কোটি টাকা। ফলে আমিরি ‘দঙ্গল’ যে ‘বাহুবলী’র সঙ্গে পাঞ্জা লড়তে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তা বলাই যায়।
#Dangal WW BO (Till May 24th 2017):#China - ₹ 793 Crs#Taiwan - ₹ 26 Crs
— Ramesh Bala (@rameshlaus) May 25, 2017
RoW - ₹ 744 Crs
Total - ₹ 1,563 Crs
বিশেষজ্ঞদের মতে, ‘বাহুবলী’র ১৬০০ কোটি টাকা পর্যন্ত আয় করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে ‘দঙ্গল’ সেই বেঞ্চমার্ক পেরিয়ে যেতে পারে যে কোনও দিন। চিনে ‘দঙ্গল’ ভাল ব্যবসা করার পর এখন সেই পথে হাটতে চলেছে বাহুবলীও।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, আগামী জুলাইয়েই চিনে মুক্তি পাবে ছবিটি। সে ক্ষেত্রে ফের উল্টে যেতে পারে বক্স অফিসের হিসেব নিকেষ। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/রেজা
