ফরিদপুর শহরে ছেলের হাতে মা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ফাতেমা পারভিন সিরাজগঞ্জ জেলার অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী।
বুধবার রাতে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলীর একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, ছেলে আবদুস সাদি বুধবার সন্ধ্যায় মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে সাদি তার মাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ সময় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে সে মারা যায়।
কোতয়ালী থানার উপ পরিদর্শক মনির হোসেন জানান, নিহতের স্বামী নজরুল ইসলাম সাদির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ছেলেকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআর
