ভারতের মধ্যপ্রদেশের কানখাপাট্টা গ্রামে ট্রলি ট্রাক্টর উল্টে চার শিশু সহ কমপক্ষে ১১ জন নিহত ও আরো ২২ জন আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে।
নিমাচ পুলিশ সুপার মনোজ কুমার সিং পিটিআইকে বলেন, রাজস্থানের একটি মন্দির পরিদর্শন শেষে পার্শ্ববর্তী মান্ডসাউর জেলার খান্দেইরা কাচিরা গ্রাম থেকে ফেরার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।
যেহেতু ট্রাক্টরটি উল্টে গেছিল তাই যাত্রীর এর নিচে আটকে পড়ে যায়। এরফলেই ১১ জনের মৃত্যু হয়।
নিহতের মধ্যে চারটি শিশু, ছয়জন নারী ও একজন পুরুষ। তাদে পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে পুলিশ সুপার জানান।
তিনি বলেন, আহতদের নিমাচ জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইন্ডিয়া টুডে।
ইত্তেফাক/রেজা
