যশোরের শার্শা মডেল প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও অভিভাবক মায়েদের মধ্যে মেডেল ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে মেধাবী ১৯ শিক্ষার্থীকে ক্রেস্ট ও তাদের মায়েদের মধ্যে ফুল ও মেডেল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা তাদের মায়েদেরকে পায়ে পানি দিয়ে পা ধুইয়ে সম্মাননা জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তুহিনুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, ও স্কুলের প্রধান শিক্ষক তাজউদ্দীন সহ এলাকার সুধিজনেরা।
ইত্তেফাক/মোস্তাফিজ
