রাজশাহীর গোদাগাড়ীতে ফুলেরা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বস্তায় বন্দী ফুলেরার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম সুরুত পুকুর গ্রামে ফরজেন আলীর বাড়ীর পিছন থেকে রিং পাটের তৈরি পায়খানার ট্যাংকির ভেতর লাশ পড়ে ছিল।
এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, ফুলেরা বেগমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দেশি কোনো অস্ত্র দিয়ে আঘাত করার ফলে ফুলেরা বেগমের মৃত্যু হয়েছে। এরপর তার লাশ গুম করতে পায়খানার ট্যাংকিতে ফেলে রাখে দুর্বৃত্তরা।
ফুলেরা বেগমের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ফুলেরা বেগম দিগ্রাম সুরুত পুকুর গ্রামের ফরজেন আলীর স্ত্রী।
এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। থানার ওসি আরও জানায়, পুলিশ এই ঘটনাটি তদন্ত করে দেখছে।
ইত্তেফাক/নূহু
