গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপের কামড়ে হাফিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ছয়ঘরিয়া গ্রামের মৃত জামাতুল্লাহ প্রধানের পুত্র।
বৃহস্পতিবার রাতে মহিমাগঞ্জের ছয়ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানাগেছে, হাফিজার রহমান রাতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে যান শীতল বাতাসের জন্য। এ সময় পুকুরপাড়ে একটি বিষধর সাপ তার পায়ে দংশন করলে স্বজনরা তাকে হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।
মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
