নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারাবিশ্বে পরিচিত নাম : চুমকি

আপডেট : ২৬ মে ২০১৭, ১৫:২৮
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ শুধু এশিয়া-ইউরোপে নয়, এখন সারা পৃথিবীতে একটি সুপরিচিত নাম। নারীর নিরাপত্তার নির্ভরযোগ্য ঠিকানা হলো এখন বাংলাদেশ।
 
বৃহস্পতিবার ইউরোপের লিথুনিয়ার রাজধানী ভিলনিয়ামে এশিয়া-ইউরোপ সম্মেলনে বক্তৃতা প্রদানকালে তিনি এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্বে এমন দেশ খুঁজে পাওয়া দুষ্কর হবে, যে দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং বেশ কয়েকজন মন্ত্রী নারী।
 
সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রী, ডেলিকেটদের উদ্দেশে চুমকি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও কঠোর নেতৃত্বের কারণেই আমাদের দেশের নারীরা আজ অর্থনৈতিক-রাজনৈতিক ক্ষমতায়নে সুপ্রতিষ্ঠিত হয়েছে। বাসস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ