শনিবার খুলনায় বিএনপির অর্ধদিবস হরতাল

আপডেট : ২৬ মে ২০১৭, ১৬:০২
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দীন মিঠু ও তার দেহরক্ষী নওশের গাজীকে হত্যার প্রতিবাদে হরতালসহ ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খুলনা জেলা বিএনপি।
 
শনিবার খুলনা জেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হবে। শুক্রবার দুপুরে খুলনার কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম শফিকুল আলম মনা।
 
অন্য কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ মে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কালো ব্যাজ ধারণ, ২৯ মে ১০ জেলায় বিক্ষোভ সমাবেশ ও ৩০ মে খুলনা রেঞ্জ ডিআইজি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ।
 
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি