চীনের ঝিয়াং প্রদেশের রাজধানী হংঝুতে শুক্রবার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন দগ্ধ হয়েছেন।খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ভবনে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/জামান
