জয়পুরহাটের আক্কেলপুরে সাপের দংশনে মিঠু (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মিঠু আক্কেলপুর পৌর এলাকার রেলকলোনির বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাপুড়ে মিঠু বাড়ি থেকে সকালে সাপ ধরার জন্য হিলির আটাপাড়া নামক স্থানে যান। সেখানকার একটি মাজারে সাপ ধরার সময় একটি বিষধর সাপ তার হাতে দংশন করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাপুড়ে মিঠু দীর্ঘদিন থেকে সাপ খেলা ও ধরা কাজে নিয়োজিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
