বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু

আপডেট : ২৬ মে ২০১৭, ২১:৩৪
গোয়াইন ঘাটে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের তুরুকভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, উপজেলার তুরুকভাগ গ্রামের ফখর উদ্দিন (৭০) ও মিজানুর রহমান (১৪)। তারা সম্পর্কে  নানা-নাতি। 
 
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, মিজানুর নানা বাড়ি তুরুকভাগে বেড়াতে এসে শুক্রবার সকালে তুরুকভাগ গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে যায়। এ সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায় সে। তাকে উদ্ধার করতে গিয়ে নানা ফখর উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
 
ইত্তেফাক/ইউবি