আঠারো দিন শান্ত থাকার পর আবারো উতপ্ত হয়ে উঠেছে নরসিংদী দাঙ্গা প্রবণ চরাঞ্চল বাশঁগাড়ি। শুক্রবার বাঁশগাড়ীতে পুলিশ ও গ্রামবাসী মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গেলে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এই ঘটনার পর থেকে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে নদী ও সড়কপথে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাসিবুল আলম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বার বার এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকে আসামি ধরতে গেলে গ্রামবাসী পুলিশের উপর হামলা চালিয়েছে।
ইত্তেফাক/ইউবি
