দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে বাংলাদেশ

আপডেট : ২৬ মে ২০১৭, ২২:০৯
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল মেক্সিকোর কানকুনে দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দিয়েছেন। যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণে ‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক এই বিশ্ব সম্মেলনটি কানকুনে বুধবার শুরু হয়। ঢাকায় শুক্রবার প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়।
 
সম্মেলনের প্রথম দিনে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সেশনে অংশগ্রহণ করে দুর্যোগ ব্যবস্থাপনা ঝুঁকি মোকাবেলা বিষয়ক নিজ নিজ রিপোর্ট তুলে ধরেন। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন। 
 
বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫ হাজার প্রতিনিধি দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক এই বিশ্ব সম্মেলনে যোগ দিয়েছেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই