সীতাকুণ্ডে এক শিশুকে (৭) ধর্ষণের চেষ্টা করায় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দিয়ে শুক্রবার রাত ৯টায় পুলিশে সোর্পদ করেছেন।
জানা যায়, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নস্থ পরিষদের পাশে বিকাল ৫টায় অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলার জন্য ওই শিশুটি যায়। এ সময় ওই বাড়ির আজিজুল হক (৫০) নামে শিশুটিকে চকলেটের প্রভোলন দেখিয়ে আজিজের ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে আজিজকে ঘরের বাহিরে বের করে গণপিটুনি দিলে তিনি পালিয়ে আবার ঘরে ঢুকে যায়। পরে পুলিশ খবর পেয়ে রাত ৯টায় আজিজকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো. ইফতেখার হাসান পিপি বলেন, তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা হয়েছে এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
