কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৮ জঙ্গি নিহত হয়েছে। ভারতের সেনা কর্মকর্তারা একথা জানিয়ে বলেন, উরির বারামুলা জেলার রামপুর সেক্টরে শনিবার এ ঘটনা ঘটে।
এটি ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ১০৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। ভারতীয় সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, জঙ্গিরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনুপ্রবেশ করতে চাইছিল।
কালিয়া আরো বলেন, শুক্রবার ভারতীয় সেনারা উরি সেক্টরে একটি হামলা নস্যাৎ করে দিয়েছে। এতে দুই জঙ্গি নিহত হয়েছে।
তবে নিরপেক্ষ কোনো মাধ্যম থেকে এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
