দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। শনিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের ভাদুরিয়া পাকুরিয়া রত্নাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আসলাম (৩৫), মানিক (৪০) ও আশিক (২২)।
জানা গেছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি মিনি ট্রাক। এতে দুইজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ইত্তেফাক/এএম।
