জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের পিয়ারাতলায় মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে চাতাল শ্রমিক নাসিমা খাতুন (৪০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় চাতাল শ্রমিক নাসিমা বাসের চাকায় পিষ্ট হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ৩ যাত্রী।
আহতরা হলেন- উপজেলার মোক্তারপুর গ্রামের কৃষ্ণা খাতুন (২০), দামুড়হুদা উপজেলার শোলমারীর আব্দুল আজিম (৩৫) ও একই উপজেলার দর্শনার আব্দুল ওহাব (৫০)। আহত সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিমাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিমা পিয়ারাতলার জয়নাল আবেদীনের স্ত্রী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
