বরুণকে সরিয়ে বদলাপুর ২ তে দীপিকা!

আপডেট : ২৭ মে ২০১৭, ১৬:৫৯
প্রযোজক দিনেশ ভাইজান তার প্রিয় নায়িকা দীপিকাকে বদলাপুর ২ তে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছেন সে সঙ্গে পুরো ছবিতেই নতুন শিল্পীদের নিয়ে আসা হচ্ছে বলেও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 
 
দীপিকার সঙ্গে তিনটি সিনেমায় কাজ করেছেন দিনেশ। এগুলো হল ককটেল, লাভ আজকাল ও ফাইন্ডিং ফ্যানি। দিনের পরবর্তী সিনেমা রাবতাতে কৃতি শ্যানন ও সুশান্ত সিং রাজপুত থাকলেও দীপিকাকে দিয়ে একটি আইটেম সং শুট করিয়ে নিয়েছেন।
 
এখন দীপিকাকে তিনি তার পরবর্তী প্রজেক্ট বদলাপুর২ তে মূল চরিত্রে দেখতে চান।  মূল বদলাপুরে বরুণ ধাওয়ান মূল চরিত্রে অভিনয় করেছিল।
 
দীপিকার অভিনয়ের কথা নিশ্চিত করে সূত্র জানায়, বদালাপুরের পরবর্তী সিক্যুয়েলে মূল চরিত্রে থাকবে একজন নারী, এমনটাই পরিকল্পনা হচ্ছে। দীনেশ ধারণাটা নিয়ে দীপিকার কাছে গেলে দীপিকাও সেটি পছন্দ করেন। কেননা এটা চরিত্রনির্ভর ছবি। ছবিটির স্ক্রিপ্ট এখনো তৈরি হয়নি। সেটা হয়ে গেলেই প্রযোজকরা নায়িকাকে পুরো ছবির কাহিনী বর্ণনা করে দেবে এবং নায়িকার শিডিউল নিয়ে নেবে।
 
ধারনা করা হচ্ছে ২০১৮ সালের মাঝামাঝির দিকে বদলাপুর ২ এর শুটিং শুরু হতে পারে। পুরো ব্যাপারটি নিয়ে জানতে চাইলে দিনেশ বলেন, ছবির কাস্ট এখনো চূড়ান্ত করা হয় নি।
 
দীপিকা এখন সঞ্জয় লীলা বানসালির পদ্মাবতী সিনেমার শুটিং করছেন। যেখানে তার বিপরীতে আছে রণবীর সিং ও  শহীদ কাপুর। ডিএনএ ইন্ডিয়া।
 
ইত্তেফাক/রেজা