মায়েরাই পারেন সমৃদ্ধ জাতি উপহার দিতে : পলক

আপডেট : ২৭ মে ২০১৭, ২১:২১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কেবলমাত্র মায়েরাই পারেন একজন আদর্শ সন্তান গড়ে তুলতে এবং সমৃদ্ধ জাতি গঠন করতে। মায়েরা শুধু গর্ভধারণ, সন্তান ভূমিষ্ঠ করেই ক্ষান্ত হন না, তারা সুস্থ জাতি ও সমাজও উপহার দেন।
 
আজ শনিবার সিংড়া উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রজ্ঞাময় মা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত আটজন মায়ের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী। 
 
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, একজন মা যদি সঠিক ধারায় তাদের সন্তানদের লালন-পালন করে বড় করেন তাহলে অবশ্যই তার সন্তান আদর্শবান ও চরিত্রবান হবে। এজন্য সকল মায়েদের সন্তান লালন-পালনে আরো যত্নবান ও দায়িত্বশীল হতে হবে। বাসস।
 
ইত্তেফাক/এমআই