শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৭, ২১:৩৭
 
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে মোজাম আলী সরদার ( ৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ইছাকুড় গ্রামের মৃত এছান সরদারের ছেলে।
 
নিহতের স্বজনরা জানান, দুপুরে মোজাম আলী সরদার তার নিজ বাড়ির বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অসাবধান বশত. বিদ্যুতের একটি তার মোজামের গায়ে জড়িয়ে পড়ে। এতে তিনি ঘটনা স্থলেই মারা যান। শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান এ ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান